GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

পার্লারের সাইনবোর্ড এ চলছে দৈহিক ব্যবসা
চেতনা বার্তা, খুলনা প্রতিনিধিঃ
কুষ্টিয়া থেকে রোদেলা যারীন এর দেয়া তথ্য অনুযায়ী কুষ্টিয়া শহরের আনাচে কানাচে বেড়ে উঠেছে পার্লার ব্যবসা। কয়েক বছর আগেও এই ব্যবসা এতোটা জাঁকজমক ছিলো না। সম্প্রতি শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পার্লার গড়ে উঠেছে। মহিলাদের রূপসজ্জার এবং পরিচর্যার এই শিল্পের জন্য যতটুকু যোগ্যতা প্রয়োজন তা অনেক পার্লার ব্যবসায়ীদের কাছেই নেই।কিছু পুরাতন এবং অভিজ্ঞ পার্লার ছাড়া বেশীর ভাগ পার্লারের রূপসজ্জার মান নিম্নস্তরের। পথ চলতে, না চাইলেও চোখে পড়ে এসব পার্লার। নির্জন রাস্তার ধারগুলো এমনকি কয়েক ফুটের গলি পেরিয়ে গেলেই চোখে পড়ে কোনো না কোনো পার্লার। এর মাঝে কিছু পার্লারে সকলের অগোচরে ঘটে চলেছে নানা রকম অনৈতিক কাজ কর্ম। নির্জন স্থানে গড়ে ওঠা এসব পার্লারে প্রায়ই দৈহিক ব্যবসা, লোক ঠকানো থেকে শুরু করে ঘটে চলেছে নানা রকম মাদক দ্রব্যের বেচাকেনা। মোটা টাকার লোভ দেখিয়ে কিছু সংখ্যক স্কুল, কলেজের শিক্ষার্থীদের বিপথে পরিচালিত করছে এসকল অসাধু ব্যবসায়ীরা। এদের সাথে জড়িয়ে রয়েছে সমাজের কিছু বিত্তশালী ব্যক্তিত্ব। যাদের নিয়মিত আনাগোনা রয়েছে এসব পার্লারে। এদের ছত্রছায়ায় থেকেই কিছু অসাধু ব্যবসায়ী এধরনের কাজ করে চলেছে। কয়েকমাস আগে এমনই এক ঘটনার জের ধরে খুন হয় পার্লার ব্যবসায়ী ববি। এ ঘটনার পরেও টনক নড়েনি এসকল অসাধু ব্যবসায়ীদের। বরং দিনের পর দিন বেড়েই চলেছে এই ব্যবসা। 
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top